রমজানকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘স্বাগত র‍্যালি’

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

মাহে রমাদানকে স্বাগত জানিয়ে স্বাগত র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।বুধবার (১৮ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের

2026-02-18T23:21:06+00:00
2026-02-18T23:21:06+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিক্ষা
রমজানকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘স্বাগত র‍্যালি’
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২১ পিএম 
মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। ছবি : সময়ের আলো
মাহে রমাদানকে স্বাগত জানিয়ে  স্বাগত র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি কলা ভবন, হলপাড়া ও হাজী মোহাম্মদ মুহসিন হল এলাকা ঘুরে মল চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজসহ সংশ্লিষ্ট নেতারা। এছাড়া ছাত্রশিবিরের ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

একই দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ‘সেন্টার ফর ইসলামিক থটস অ্যান্ড ওয়ার্কস’ এবং ‘প্রবাহ সাহিত্য-সংস্কৃতি সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়’-এর যৌথ আয়োজনে একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে চাঁদ দেখা উপলক্ষে সমবেত আয়োজন, মিলাদ মাহফিল, কোরআন তিলাওয়াত, আবৃত্তি, ইসলামী সংগীত পরিবেশন, দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়। র‍্যালি শেষে ছাত্রশিবিরের নেতাকর্মীরাও সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন।

সময়ের আলো/এসকে/


  বিষয়:   রমজান  স্বাগত  ঢাবি  স্বাগত র‍্যালি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: