ভারতের বিহারে মাছ-মাংস বিক্রিতে কড়া নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের বিহারে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাজ্যেরনীতীশ কুমারের সরকার।সম্প্রীতি ভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা

2026-02-18T23:25:15+00:00
2026-02-18T23:25:15+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভারতের বিহারে মাছ-মাংস বিক্রিতে কড়া নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৫ পিএম 
নীতীশ কুমারের সরকার। ছবি : সংগৃহীত
ভারতের বিহারে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাজ্যের নীতীশ কুমারের সরকার। সম্প্রীতি ভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। 

রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিনহা বলেন, রাজ্যের কোথাও আর প্রকাশ্যে মাছ বা মাংস বিক্রি করা যাবে না। নতুন বিধি কার্যকর হলে কেবল লাইসেন্সপ্রাপ্ত দোকানিরাই এ ধরনের পণ্য বিক্রি করতে পারবেন।

Advertisement

তিনি আরও বলেন, এ সংক্রান্ত নির্দেশ সবার জন্য বাধ্যতামূলক। কেউ নিয়ম ভঙ্গ করলে বা ভঙ্গের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য গত বছরের মার্চে উত্তরপ্রদেশ সরকার ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এ বিষয়ে সব জেলাশাসককে কঠোর নির্দেশ দিয়েছিল যোগী আদিত্যনাথ প্রশাসন। এবার বিহারেও প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ভারত  বিহার  নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: