ভারতের যৌনপল্লি থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পুনে শহরের বুধওয়ার পেথের যৌনপল্লি থেকে ১১ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোরে ওই এলাকার

2026-02-19T11:05:45+00:00
2026-02-19T11:05:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভারতের যৌনপল্লি থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৫ এএম 
ভারতের পুনে শহরের যৌনপল্লি থেকে ১১ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়েছে। সংগৃহীত ছবি
ভারতের পুনে শহরের বুধওয়ার পেথের যৌনপল্লি থেকে ১১ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোরে ওই এলাকার বিভ্নি যৌনপল্লি থেকে পুনে সিটি পুলিশ তাদের উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) যৌনপল্লিতে দেহব্যবসায় বাধ্য হওয়া এক ‘বাংলাদেশি’ নারী এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার এক মাস পর বাংলাদেশি নারীদের উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 
 
প্রতিবেদনে বলা হয়, গত সাত দিনের মধ্যে ওই এলাকায় এটি ছিল পুলিশের দ্বিতীয় বড় অভিযান। 


পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমার বলেন, যেসব যৌনপল্লি বা ভবনে বাংলাদেশি নারীদের অবৈধভাবে রাখা হয়েছিল এবং দেহব্যবসায় বাধ্য করা হয়েছিল, সেগুলো সিল করে দেওয়ার প্রক্রিয়া শুরু করব। অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনের অধীনে মামলা করা হবে। পাশাপাশি এই নারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করব আমরা।

এর আগে, ১২ ফেব্রুয়ারি পুলিশ সেখান থেকে দুজন বাংলাদেশি নারী এবং বেশ কয়েকজন নাবালিকাকে উদ্ধার করেছিল। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপপুলিশ কমিশনার (জোন-১) ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে ৭০০ সদস্যের এক বিশাল পুলিশ দল এই অভিযান চালায়। মূলত অবৈধভাবে থাকা বাংলাদেশি নারী ও জোরপূর্বক দেহব্যবসায় লিপ্ত হতে বাধ্য করা নাবালিকাদের খুঁজতেই এই তল্লাশি চালানো হয়।


/ইউএমএইচ
 


  বিষয়:   ভারত  যৌনপল্লি  বাংলাদেশি নারী উদ্ধার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: