ঠাকুরগাঁও-১ আসনের সমস্যা জানতে মির্জা ফখরুলের ওয়েবসাইট চালু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ আসনের বাসিন্দাদের

2026-02-19T14:35:26+00:00
2026-02-19T15:04:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঠাকুরগাঁও-১ আসনের সমস্যা জানতে মির্জা ফখরুলের ওয়েবসাইট চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৫ পিএম  আপডেট: ১৯.০২.২০২৬ ৩:০৪ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ আসনের বাসিন্দাদের যেকোনো অভিযোগ কিংবা সমস্যা জানতে তিনি alamgirfortomorrow.com নামে ওয়েবসাইট চালু করেছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মির্জা ফখরুল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট লেখেন, ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়, অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইটের মাধ্যমে জানান। 
  
৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হবার পর থেকে আমরা এরইমধ্যে অনেক মেসেজ পেয়েছি জানিয়ে তিনি বলেন, আমার টিম মেসেজ কম্পাইল করছে। শীঘ্রই রেস্পন্ড করব। 

 
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি আসন স্থগিত রেখে ২৯৭ আসনে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরইমধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি আসন। 
 
নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন জয়লাভ করে সরকার গঠন করছে বিএনপি। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্যরা শপথ নেন। বিকেলে প্রধানমন্ত্রীসহ ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। 


/ইউএমএইচ


  বিষয়:   মির্জা ফখরুল  ঠাকুরগাঁও-১ আসন  ওয়েবসাইট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: