‘এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড’

সময়ের আলো ডেস্ক

জাতীয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ঈদের আগে রমজান মাসেই পাইলট আকারে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড।

2026-02-19T13:57:11+00:00
2026-02-19T14:13:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৭ পিএম  আপডেট: ১৯.০২.২০২৬ ২:১৩ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। সংগৃহীত ছবি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ঈদের আগে রমজান মাসেই পাইলট আকারে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। এটা হবে সার্বজনীন বলেও জানান তিনি। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে। এটা কার্যকর কীভাবে করা হবে, সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে-এটা নিয়েই আজ আলোচনা হয়েছে। তাকে কত পরিবারকে এ কার্ড দেওয়া হবে প্রশ্ন করা হলে তিনি জানান, সবাইকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। 


তিনি আরও বলেন, এতে কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে এ জন্য একটি কমিটি করা হয়েছে। হয়তো শুরু করবে হতদরিদ্র থেকে, তারপর দরিদ্র, এরপর মধ্যবিত্ত-এভাবে এগোবে।

আব্দুল আউয়াল মিন্টু জানান, আমাদের প্রধানমন্ত্রী চান, অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই শুরু করতে। এইটুকু আমি জানি। কার্যক্রমটা কীভাবে চালু করা হবে, সেটা নিয়েই কথা হয়েছে।


/ইউএমএইচ


  বিষয়:   ফ্যামিলি কার্ড  আব্দুল আউয়াল মিন্টু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: