যে পাসপোর্ট থাকলে ভিসা ছাড়া ১৯২ দেশ ভ্রমণ করা যায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর। এ নিয়ে টানা তৃতীয় বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে তারা। ফলে দেশটির নাগরিকরা এখন

2026-02-19T20:57:50+00:00
2026-02-19T20:57:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যে পাসপোর্ট থাকলে ভিসা ছাড়া ১৯২ দেশ ভ্রমণ করা যায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর। এ নিয়ে টানা তৃতীয় বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে তারা। ফলে দেশটির নাগরিকরা এখন আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি গন্তব্যে ভ্রমণ করতে পারবেন। সম্প্রতি প্রকাশিত ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬’ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূচকে দেখা গেছে, সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ভিসামুক্ত অথবা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ১৯২টি দেশ ও অঞ্চলে প্রবেশ করতে পারেন। দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক এবং বৈশ্বিক সুনামের প্রতিফলন হিসেবে দেশটি এই সুবিধা উপভোগ করছে বলে মনে করছে বিশ্লেষকরা। এর ফলে দেশটির নাগরিকদের জন্য আন্তর্জাতিক ভ্রমণকে অন্য দেশগুলোর তুলনায় অনেক সহজ হয়েছে।

তালিকায় সিঙ্গাপুরের পরের অবস্থান যৌথভাবে জাপান ও দক্ষিণ কোরিয়ার দখলে। এই দুই দেশের নাগরিকরা ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় ১৮৮টি দেশে ভ্রমণ করতে পারবেন।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের পাসপোর্টের শক্তি কেবল কয়েকটি জনপ্রিয় গন্তব্যে সীমাবদ্ধ নয়; এটি বিশ্বের প্রায় সব প্রধান অঞ্চলে বিস্তৃত। যেমন পশ্চিম ইউরোপের ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালিসহ পূর্ব ইউরোপের অধিকাংশ দেশেই সিঙ্গাপুরের নাগরিকরা ভিসামুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পান। এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই আগাম ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ সম্ভব।


উত্তর, মধ্য ও দক্ষিণ আমেরিকার বহু দেশই সিঙ্গাপুরের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকার বা সহজ প্রবেশ প্রক্রিয়া প্রদান করে। আফ্রিকার কিছু দেশে ভিসা নীতি নিয়ে কড়াকড়ি থাকলেও মহাদেশটির বেশিরভাগ দেশেই আগাম ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পান তারা।

প্রশান্ত মহাসাগরীয় অধিকাংশ দেশ এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও ভিসামুক্ত বা সহজ ই-ট্রাভেল পারমিটের মাধ্যমে প্রবেশ করতে পারেন সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা।

অর্থাৎ ইউরোপ, এশিয়া, আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়াজুড়ে সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা তুলনামূলকভাবে কম সীমান্ত জটিলতায় ভ্রমণ করতে পারেন, যা অধিকাংশ দেশের নাগরিকদের জন্য এখনো কল্পনাতীত।

সময়ের আলো/আআ


  বিষয়:   পাসপোর্ট  ভিসা  ছাড়া  ভ্রমণ  বিশ্ব 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: