মানুষের শরীরে প্রথম শামোন্ডা ভাইরাস, ফ্রান্সে আক্রান্তের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্রান্সে প্রথমবারের মতো মানুষের শরীরে শামোন্ডা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি অক্টোবরের শুরুর দিকে মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা

2026-10-23T02:22:54+00:00
2026-10-23T02:22:54+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মানুষের শরীরে প্রথম শামোন্ডা ভাইরাস, ফ্রান্সে আক্রান্তের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:২২ এএম 
প্রতীকী ছবি
ফ্রান্সে প্রথমবারের মতো মানুষের শরীরে শামোন্ডা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি অক্টোবরের শুরুর দিকে মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণের এটিই প্রথম নথিভুক্ত ঘটনা। তবে আপাতত জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি দেখছেন না কর্মকর্তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফ্রান্সের স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয় জানায়, পূর্ব ফ্রান্সে সংক্রমিত কোনো ক্ষুদ্র পতঙ্গের কামড়ে ওই ব্যক্তি আক্রান্ত হয়ে থাকতে পারেন। পরে লিওনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্নায়বিক জটিলতা দেখা দেয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এর সঙ্গে ভাইরাসটির সম্পর্ক থাকতে পারে। তবে ভাইরাসটি সরাসরি তাঁর মৃত্যুর কারণ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল ছিল। ফলে সংক্রমণের ঝুঁকি তাঁর ক্ষেত্রে বেশি ছিল। এত দিন ধারণা করা হতো, শামোন্ডা ভাইরাস মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে না।


শামোন্ডা মূলত গবাদিপশুর ভাইরাস। সংক্রমিত ক্ষুদ্র পতঙ্গের মাধ্যমে এটি ছড়ায়। ভেড়া, ছাগল, আলপাকা ও ঘোড়ার শরীরেও ভাইরাসটি শনাক্ত হয়েছে। আক্রান্ত প্রাণীর জ্বর ও ডায়রিয়া হতে পারে এবং দুধ উৎপাদন কমে যেতে পারে।

আফ্রিকা ও এশিয়ায় কয়েক দশক ধরে ভাইরাসটির অস্তিত্ব থাকলেও মানুষের শরীরে সংক্রমণের ঘটনা আগে নথিভুক্ত হয়নি। কীভাবে ওই ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন, তা খতিয়ে দেখছেন ফরাসি কর্মকর্তারা।

ডব্লিউএইচও জানিয়েছে, এখনো আনুষ্ঠানিক ঝুঁকি মূল্যায়ন করা হয়নি। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনাটি বিচ্ছিন্ন হতে পারে এবং ভাইরাসটির আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা আপাতত কম।

ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন অংশীদারের সঙ্গে সংক্রমণটির জনস্বাস্থ্যগত প্রভাব মূল্যায়নে কাজ চলছে। ইউরোপে খামারের প্রাণীদের মধ্যে আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি ও স্পেনসহ কয়েকটি দেশে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মানুষ  শরীর  শামোন্ডা ভাইরাস  ফ্রান্স  আক্রান্ত  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: