ইসরায়েলের স্বাধীনতা দিবসে মোদিকে নিয়ে বিশেষ পরিকল্পনা নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অনুষ্ঠানে ভারতীয় পাইলট

2026-10-23T10:18:51+00:00
2026-10-23T10:18:51+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলের স্বাধীনতা দিবসে মোদিকে নিয়ে বিশেষ পরিকল্পনা নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:১৮ এএম 
ছবি : সংগৃহীত
ইসরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অনুষ্ঠানে ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারের পাশে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী মশাল জ্বালানোর জন্য মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুই নেতার ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান নেতানিয়াহু।

পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে। ইসরায়েলের স্বাধীনতা দিবসে সাহসী ভারতীয় পাইলটের পাশে দাঁড়িয়ে মশাল জ্বালানোর জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। মোদি আমন্ত্রণের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ও ইসরায়েলের যৌথ প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন।

এদিকে, ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে এক্সে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি জানান, নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি পারস্পরিক অংশীদারত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা।


ফোনালাপে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মোদি। এ অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছেন দুই নেতা।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, স্থল ও আকাশপথে ভারত ও ইসরায়েল সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে দুই দেশের কয়েক দশকের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেন তিনি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ইসরায়েল  স্বাধীনতা দিবস  মোদি  নেতানিয়াহু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: