চীনে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

2026-10-23T09:20:29+00:00
2026-10-23T09:20:29+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
চীনে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:২০ এএম 
ছবি : সংগৃহীত
চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। ধসে পড়েছে শত শত বাড়িঘর। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ভূমিকম্পটি তিব্বতের রাজধানী লাসার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত বিস্তীর্ণ ও জনবিরল পার্বত্য অঞ্চল নাগকুতে আঘাত হানে। এতে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধারকাজ পরিচালনা এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে বেগ পেতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


২০২৩ সালের পর এই অঞ্চলটিতে এটিই সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০২৩ সালে চীনের পার্শ্ববর্তী গানসু প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১২০ জনের মৃত্যু হয়েছিল।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   চীন  ভূমিকম্প  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: