ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে ট্রাম্পের সমর্থন পেয়েছি, দাবি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য পূরণ এবং সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

2026-10-23T07:22:54+00:00
2026-10-23T08:06:31+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে ট্রাম্পের সমর্থন পেয়েছি, দাবি নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:২২ এএম  আপডেট: ২৩.১০.২০২৬ ৮:০৬ এএম
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য পূরণ এবং সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প তার সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে লড়াই শেষ করতে চান বলেও জানিয়েছেন তিনি।

নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান নতুন করে কোনো হামলা চালালে দেশটিকে এমন শক্তিতে জবাব দেওয়া হবে, যা তারা কল্পনাও করতে পারবে না।

এদিকে ইরানের ওপর আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা তাদের ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছি। প্রয়োজনে আরও কিছু করতে পারি।


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, একদিকে ভোটাররা এ যুদ্ধকে সমর্থন করতে পারেন। কারণ, তার মতে, অন্য প্রেসিডেন্টদের যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, তিনি সেটিই করছেন। তবে অন্যদিকে, ভোটারদের কেউ কেউ যুদ্ধটি পছন্দ নাও করতে পারেন।

ট্রাম্প আরও বলেন, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কারণে তাকে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে, যা তিনি শুরু থেকেই জানতেন। তবে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। সূত্র: আলজাজিরা

সময়ের আলো/জোই
  বিষয়:   ইরান  যুদ্ধ  ট্রাম্প  দাবি  নেতানিয়াহু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: