ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে আরও সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানকে ‘ভয়াবহভাবে বিপর্যস্ত’

2026-10-23T09:31:51+00:00
2026-10-23T09:31:51+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:৩১ এএম 
ছবি : সংগৃহীত
ইরানে আরও সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানকে ‘ভয়াবহভাবে বিপর্যস্ত’ করেছে।

এদিকে, ইরানের দাবি অনুযায়ী, এক দিনেই হরমুজ প্রণালিতে সাতটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর এক দিনে ক্ষতিগ্রস্ত জাহাজের এটিই সর্বোচ্চ সংখ্যা।

অন্যদিকে, গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ত্রাণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে কঠোর বিধিনিষেধের কারণে উপত্যকাটিতে দুর্ভিক্ষ দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো।

এ ছাড়া ইয়েমেনের তাইজ শহরে হুথি বাহিনী গুরুত্বপূর্ণ একটি সরবরাহপথ বন্ধ করে দেওয়ায় তীব্র খাদ্য ও পানির সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই পথ বন্ধ থাকায় প্রায় আট লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছানো বন্ধ হয়ে গেছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ইরান  হামলা  ট্রাম্প  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: