যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তিকে দেশের স্বার্থবিরোধী বলে আখ্যা দিয়েছেন অর্থনীতিবিদ ও অধ্যাপক আনু মুহাম্মদ।তিনি বলেছেন, নতুন সরকারের ‘সবার

2026-02-20T00:04:35+00:00
2026-02-20T00:04:35+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
অধ্যাপক আনু মুহাম্মদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৪ এএম   (ভিজিট : ৬৬)
আলোচনা সভায় অধ্যাপক আনু মুহাম্মদসহ অন্যরা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তিকে দেশের স্বার্থবিরোধী বলে আখ্যা দিয়েছেন অর্থনীতিবিদ ও অধ্যাপক আনু মুহাম্মদ। 

তিনি বলেছেন, নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানটি ইতিবাচক হলেও এই চুক্তিতে বাংলাদেশের অবস্থান সবার পেছনে। দেশের স্বার্থ রক্ষা করতে হলে এই চুক্তি বাতিল বা সংশোধন করা জরুরি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন ওয়াচ গ্রুপ’ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। সভায় নির্বাচনের ঠিক আগে অন্তর্বর্তীকালীন সরকারের সই করা ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’-এর বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করা হয়।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মূল বক্তব্য হলো ‘সবার আগে বাংলাদেশ’। কথাটি খুবই ইতিবাচক। কিন্তু নির্বাচনের ঠিক আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাক্ষর করা যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’-এর যে অংশটি উন্মুক্ত করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ সবার পেছনে। এখন নতুন সরকার যদি ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়ন করতে চায়, তাহলে এই চুক্তি বাতিল বা সংশোধন করা অতি জরুরি।


আলোচনা সভায় আরও বক্তব্য দেন, আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা। মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ এলডিসি ওয়াচ গ্রুপের কোঅর্ডিনেটর বরকত উল্লাহ মারুফ এবং সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন।

এফআর


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: