কবিরহাটে লরি চাপায় নিহত ১, সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর কবিরহাট-সোনাপুর সড়কের বানদত্ত ট্রান্সমিটার এলাকায় তেলবাহী লরি চাপায় শফিকুর রহমান (৬২) নামের একজন নিহত ও ৩জন আহত হয়েছেন। এতে

2026-02-20T14:38:00+00:00
2026-02-20T14:39:35+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
কবিরহাটে লরি চাপায় নিহত ১, সড়ক অবরোধ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৮ পিএম  আপডেট: ২০.০২.২০২৬ ২:৩৯ পিএম
বিরহাট-সোনাপুর সড়কের বানদত্ত ট্রান্সমিটার এলাকায় তেলবাহী ঘাতক লরি। ছবি : সময়ের আলো
নোয়াখালীর কবিরহাট-সোনাপুর সড়কের বানদত্ত ট্রান্সমিটার এলাকায় তেলবাহী লরি চাপায় শফিকুর রহমান (৬২) নামের একজন নিহত ও ৩জন আহত হয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে জনতা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুর রহমান কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মমিনুল হকের ছেলে। 

আহতরা হচ্ছেন, শফিকুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২৩), সাইদুর রহমান (২০) ও ব্যবসায়ী সোহাগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বানদত্ত ট্রান্সমিটার এলাকার নিজেদের দোকানে আসেন শফিকুর রহমান এবং তার দুই ছেলে। বেলা সাড়ে ১১ টার দিকে দুই ছেলেকে কবিরহাট বাজারে পাঠানো নিয়ে দোকানের সামনে বসে কথা বলতেছিলেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাট এর উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তার দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই শফিকুর রহমান মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় লোকজন নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিকের দুই ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঘটনার পর স্থানীয় লোকজন চালককে আটক করে পুলিশে সোপর্দ করে এবং প্রায় দুই ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে। 


খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম ও কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে এ মোড়ে স্পিড ব্রেকার বা ফুটওভার ব্রিজ স্থাপন করা হবে এমন আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় লোকজন। 

স্থানীয় লোকজন বলছেন, এই সড়কটি উন্নতিকরণের পর সড়ক বিভাগের অবহেলার কারণে এখানে কোন স্প্রিড ব্রেকার দেওয়া হয়নি। অথচ এই এলাকার আশপাশে চার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেখানে কয়েক হাজার  শিক্ষার্থী পড়ালেখা করে এবং প্রতিদিন তারা এই সড়ক দিয়ে পারাপার হতে হয়। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, তেলবাহী গাড়িটিসহ চালক আটক রয়েছে। এই ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   কবিরহাট  লরি চাপায়  নিহত  সড়ক অবরোধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: