পবিত্র রমজান মাসে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে ৬ ঘণ্টা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
পবিত্র রমজান মাসে বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দেশের সব সিএনজি স্টেশন এ নির্দেশ দিয়েছে সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।
এ ছাড়া ঈদ উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে।
সময়ের আলো/এআর