ভারত–বাংলাদেশ সম্পর্কের ‘বরফ গলার’ ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতীয় নাগরিকদের জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে সব ধরনের ভিসা সেবা পুনরায় চালু করা হয়েছে। দায়িত্ব গ্রহণের তিন দিনের মাথায়

2026-02-20T21:28:03+00:00
2026-02-20T21:28:03+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ভিসা সেবা চালু
ভারত–বাংলাদেশ সম্পর্কের ‘বরফ গলার’ ইঙ্গিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম 
বাংলাদেশ ও ভারতের পতাকা। ছবি : সংগৃহতি
ভারতীয় নাগরিকদের জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে সব ধরনের ভিসা সেবা পুনরায় চালু করা হয়েছে। দায়িত্ব গ্রহণের তিন দিনের মাথায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এ সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রাথমিক উদ্যোগ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

গত ডিসেম্বর মাসে দুই দেশের সম্পর্কে অবনতি ঘটার প্রেক্ষাপটে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত করা হয়েছিল। ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ায় সাময়িকভাবে কূটনৈতিক কার্যক্রম সীমিত করা হয়। তবে সে সময় ব্যবসা ও কর্মসংস্থান ভিসা নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছিল।

নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা দিয়ে আসছে। দিল্লিতে ভিসা সেবা পুনরায় চালুর সিদ্ধান্তকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ভারতও বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে বলে জানানো হয়েছে।


এদিকে, সিলেটে নিযুক্ত ভারতের জ্যেষ্ঠ কনস্যুলার কর্মকর্তা অনিরুদ্ধ দাস গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশিদের জন্য ভারতও শিগগিরই পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় চালু করবে। বর্তমানে চিকিৎসা ও ডাবল-এন্ট্রি ভিসা দেয়া হচ্ছে।’ অন্যান্য শ্রেণির ভিসাও দ্রুত চালু হবে বলে তিনি জানান।

সময়ের আলো/এআর
  বিষয়:   ভারত  বাংলাদেশ  সম্পর্ক  ভিসা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: