সৈকত দাসের কণ্ঠে রবি ঠাকুরের গান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

সংগীতশিল্পী সৈকত দাসের কণ্ঠে প্রকাশিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘তুই ফেলে এসেছিস কারে’। এর সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। সম্প্রতি

2026-02-20T22:15:39+00:00
2026-02-20T22:15:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
সৈকত দাসের কণ্ঠে রবি ঠাকুরের গান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৫ পিএম 
সংগীতশিল্পী সৈকত দাস। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী সৈকত দাসের কণ্ঠে প্রকাশিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘তুই ফেলে এসেছিস কারে’। এর সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। সম্প্রতি সুমন কল্যাণের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।

সৈকত দাস বলেন, সুমন কল্যাণ এক দিন আমাকে বললেন, দাদা আধুনিক গান তো অনেক করলেন। আপনার কণ্ঠে রবীন্দ্রসংগীতের ঘ্রাণ আছে। এরপরই রবিঠাকুরের গান করা। করতে গিয়ে আমি রবীন্দ্রসংগীতের প্রেমে পড়ে গেলাম। 

সুমন কল্যাণ বলেন, সৈকত দা সত্তর দশক থেকে গান করেন। ওনার অনেক গান জনপ্রিয় শিল্পীদের গায়ক হয়ে উঠতে অনুপ্রাণিত করেছে কিন্তু তিনি নিজেকে কখনো সামনে আনেননি। আড়ালেই থেকে গেছেন। এর মধ্যে রবিঠাকুরের কয়েকটি গান তিনি করেছেন। আশা করি শ্রোতাদের সমাদর পাবে। 

সত্তর দশক থেকে বাংলাদেশ টেলিভিশনে গান করেন সৈকত দাস। চট্টগ্রাম বেতারেও গান করেছেন তিনি। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত গান করেন। প্রকাশের অপেক্ষায় রয়েছে আরও বেশ কয়েকটি গান।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   সৈকত  দাস  বিশ্বকবি  রবীন্দ্রনাথ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: