ভাষা দিবস ও সাপ্তাহিক ছুটিতে বাংলাবান্ধা

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং সাপ্তাহিক ছুটির কারণে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে টানা দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

2026-02-21T10:02:38+00:00
2026-02-21T10:02:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভাষা দিবস ও সাপ্তাহিক ছুটিতে বাংলাবান্ধা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০২ এএম 
ছবি : সময়ের আলো
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং সাপ্তাহিক ছুটির কারণে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে টানা দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও এই সময়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি এবং শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান ভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় ভারতের সঙ্গে বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। দুই দিনের ছুটির পর রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে যথারীতি পণ্য খালাস ও বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হবে।


এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপারের বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস জানান, ভাষা দিবস ও সাপ্তাহিক ছুটিতে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত নিয়মিত রয়েছে। ইমিগ্রেশন সংশ্লিষ্ট সকল দাফতরিক সেবা ও যাত্রী পারাপার প্রক্রিয়া স্বাভাবিক রাখতে পুলিশ সক্রিয় রয়েছে।

উল্লেখ্য, দেশের একমাত্র চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) এই স্থলবন্দরটি দিয়ে ছুটির কারণে বাণিজ্য বন্ধ থাকায় প্রতিদিনের মতো ট্রাকের দীর্ঘ সারি না থাকলেও ইমিগ্রেশন এলাকায় যাত্রীদের আনাগোনা লক্ষ্য করা গেছে।

সময়ের আলো/জোই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: