রিয়াদ ও মক্কায় পৃথক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যু

কটিয়াদী সংবাদদাতা

প্রবাস

সৌদির রিয়াদ ও মক্কায় পৃথক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দুই প্রবাসী নিহত হয়েছেন।রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায়

2026-02-21T10:46:53+00:00
2026-02-21T10:46:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
রিয়াদ ও মক্কায় পৃথক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যু
কটিয়াদী সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৬ এএম 
সংগৃহীত ছবি
সৌদির রিয়াদ ও মক্কায় পৃথক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দুই প্রবাসী নিহত হয়েছেন।

রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিহত হন সাফির উদ্দিন (৫৭) ও  বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মক্কা নগরীতে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে হৃদয় মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সাফির উদ্দিন কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ঘিলাকান্দি গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে। অপরদিকে হৃদয় মিয়া একই উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্ব বাহেরচর গ্রামের জামাল মিয়ার একমাত্র সন্তান।


স্থানীয় ও স্বজদের মাধ্যমে জানান যায়, সংসারের সচ্ছলতা ফেরাতে প্রায় ২০ বছর আগে সাফির সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার মসজিদে ইফতার শেষে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি লরি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার রুমমেট মোবাইল ফোনে দুর্ঘটনার সংবাদটি বাড়িতে জানান। নিহত সাফির উদ্দিনের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

অন্যদিকে নিহত হৃদয় মিয়ার মামা মনির ফরাজী জানান, জীবিকার তাগিদে এক বছর আগে হৃদয় দেশ ছেড়ে বিদেশে যান। সেখানে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে পাঁচতলা ভবনের ছাদে রডের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হৃদয়ের ফুফাতো ভাই বিল্লাহ মিয়া মোবাইল ফোনে এ মৃত্যুসংবাদ পরিবারকে জানান।

সাফির উদ্দিন ও হৃদয় মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য স্বজন ও এলাকাবাসী সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   রিয়াদ  মক্কা  দুর্ঘটনা  প্রবাসী মৃত্যু  সৌদি আরব 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: