নবীনগরে একনলা বন্দুক উদ্ধার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় র‌্যাবের অভিযানে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের

2026-02-21T16:45:10+00:00
2026-02-21T16:45:10+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
নবীনগরে একনলা বন্দুক উদ্ধার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৫ পিএম 
নবীনগরে একনলা বন্দুক উদ্ধার। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় র‌্যাবের অভিযানে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত বাড়ি থেকে বন্দুকটি উদ্ধার করা হয়।

দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৯। 

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে র‍্যাব-৯ এর একটি দল ধরাভাঙ্গা এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত বাড়ি থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

তিনি আরও বরেন, উদ্ধারকৃত অস্ত্রটি জিডি মূলে নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

এফআর
  বিষয়:   নবীনগর  একনলা বন্দুক  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: