শাকিলা হত্যার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

সারাদেশ

চাঁদপুরেরমতলব উত্তর উপজেলার শিবপুর মেঘনা-ধনাগোদা বেরিবাঁধ এলাকা থেকে উদ্ধার হওয়া তরুণী শাকিলা আক্তারের (২৬) মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের

2026-02-21T17:39:35+00:00
2026-02-21T17:39:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শাকিলা হত্যার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম 
জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি : সময়ের আলো
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিবপুর মেঘনা-ধনাগোদা বেরিবাঁধ এলাকা থেকে উদ্ধার হওয়া তরুণী শাকিলা আক্তারের (২৬) মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ষাটনল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে বক্তারা ঘটনাটিকে রহস্যজনক উল্লেখ করে দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। 

তারা বলেন, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা ঘটনাটিকে সন্দেহজনক করে তুলেছে এবং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে তাদের ধারণা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের খালা মনিরা বেগম, খালাতো বোন লামিয়া এবং স্থানীয় ইকবাল সরদার, রনি হোসেন, আব্দুর রাজ্জাক, হাসান সরদার, লিটন তাতী, শুভ ও মারুফ প্রমুখ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে আটটায় মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের বেরিবাঁধে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বাংলাদেশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিমের সহায়তায় প্রাথমিক তদন্ত শেষে মৃতের পরিচয় শনাক্ত করা হয়।

নিহত শাকিলা আক্তার মতলব উত্তর উপজেলার রঙ্গুখা কান্দি বেপারী বাড়ির বাসিন্দা আব্দুস সাত্তারের মেয়ে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি নার্সিং শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি একটি ক্লিনিকে চাকরি করতেন। নির্বাচনে ভোট দিতে বাড়িতে এসে পরে নারায়ণগঞ্জে কর্মস্থলে ফেরার পথে নিখোঁজ হন। পরবর্তীতে তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবার শোকাহত হয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   চাঁদপুর  তরুণী  শাকিলা  আক্তার  গ্রেপ্তার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: