পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনা সংবাদদাতা

সারাদেশ

পাবনা সদর উপজেলার জালালপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের পাবনা

2026-10-23T07:47:51+00:00
2026-10-23T07:47:51+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পাবনা সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৪৭ এএম 
সংগৃহীত ছবি
পাবনা সদর উপজেলার জালালপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আহতদের একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।

নিহতরা হলেন গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের আব্দুল মতিন মৃধার ছেলে নয়ন মিয়া (২০) এবং জালালপুর গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে সেলিম মাহমুদ (৪০)। সেলিম জালালপুর বাজারে মাছের ব্যবসা করতেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর থেকে গয়েশপুরগামী সড়কে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের একজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাবনা সদর থানার এসআই মনিরুল ইসলাম বলেন, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পাবনা  মোটরসাইকেল  মুখোমুখি সংঘর্ষ  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: