চাঁদাবাজি ও অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

বগুড়ায় চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্যসচিব মিজানুর রহমানকে (সাগর) গ্রেফতারের পর

2026-02-21T20:48:15+00:00
2026-02-21T20:48:15+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
চাঁদাবাজি ও অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম 
প্রতীকী ছবি
বগুড়ায় চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্যসচিব মিজানুর রহমানকে (সাগর) গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করার পর বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এর আগে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা কালীমন্দির এলাকা থেকে সদর থানা–পুলিশ মিজানুরকে গ্রেফতার করে। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, মিজানুর রহমান গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

তবে এনসিপির বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান দাবি করেন, চাঁদাবাজি নয়, ব্যবসায়িক লেনদেনের জেরে টাকাপয়সা নিয়ে দ্বন্দ্বের একটি মামলায় মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।



মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের আগস্টে রুবেল প্রামাণিক নামের এক ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন মিজানুর রহমানসহ চার–পাঁচজন। রুবেল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা ও নগদ অ্যাকাউন্ট থেকে ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালীমন্দিরের সামনে থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এফআর
  বিষয়:   বগুড়া  চাঁদাবাজি  অর্থ আত্মসাৎ  মামলা  এনসিপি  নেতা  কারাগারে 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: