নিউইয়র্কের সালসা সংগীত আন্দোলনের পথিকৃৎ এবং বিশ্বখ্যাত সংগীতশিল্পী উইলি কোলন আর নেই। গত শনিবার সকালে ৭৫ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। শিল্পীর পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, প্রিয়জনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে এই কিংবদন্তি বিদায় নিয়েছেন। শোকের এই সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্যও অনুরোধ করা হয়েছে।
উইলি কোলন ১৯৫০ সালে নিউইয়র্কের ব্রঙ্কসে জন্মগ্রহণ করেন। মাত্র ১৬ বছর বয়সে ‘এল ম্যালো’ অ্যালবামের মাধ্যমে সংগীতজগতে অভিষেক ঘটে তার। হেক্টর লাভোর সঙ্গে তার জুটি লাতিন সংগীতকে বিশ্বব্যাপী পরিচিত করে। বিশেষ করে ১৯৬৯ সালে প্রকাশিত ‘চে চে কোলে’ অ্যালবাম সালসা সংগীতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত।
আরও পড়ুন
দীর্ঘ সংগীতজীবনে তিনি রুবেন ব্লেডস, সেলিয়া ক্রুজসহ বহু লাতিনো কিংবদন্তির সঙ্গে কাজ করেছেন। তিনি মোট ৪০টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে ৮০ লাখেরও বেশি রেকর্ড বিক্রি হয়েছে। আটবার গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত এই শিল্পী অর্জন করেছেন একাধিক প্ল্যাটিনাম ও গোল্ড রেকর্ড।
এএডি/