চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, লেকেরপাড়, স্টেডিয়াম রোড, মাদ্রাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড, প্রেসক্লাব রোডসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ফয়সাল খান (১৪), জাহিদুল (১৬) ইসলাম, রবিউল (১৬), আসিফ (২৩), রোকন (১৮), তানভির (১৭), লাবিব (১৭), মাহমুদ (১৮), শাকিব (১৭), শাফিউন (১৮), হামিম (১৯), রয়হান (১৭), ফাহিম (১৭), আল আমিন (১৭), আল সামির (১৫), ফাইয়াজ (১৫), তাওহিদ (১৫), আবরার (১৮), দ্বিন ইসলাম (১৮), সাফিন (১৯) ও মিহাম (১৮)।
পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানের নির্দেশে ও চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ওসি মো. ফয়েজ আহম্মেদ বলেন, আটককৃতদের যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এফআর