ফসলি জমির মাটি কাটায় হুমকিতে কৃষি ও পরিবেশ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হচ্ছে তিন ফসলি কৃষিজমির উর্বর মাটি। মানিকগঞ্জ জেলার এ উপজেলায় গড়ে ওঠা অন্তত ৫৮টি

2026-02-23T17:26:01+00:00
2026-02-23T17:26:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ফসলি জমির মাটি কাটায় হুমকিতে কৃষি ও পরিবেশ
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৬ পিএম 
ইটভাটায় যাচ্ছে সিংগাইরের উর্বর টপসয়েল। ছবি : সময়ের আলো
সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হচ্ছে তিন ফসলি কৃষিজমির উর্বর মাটি। মানিকগঞ্জ জেলার এ উপজেলায় গড়ে ওঠা অন্তত ৫৮টি ইটভাটায় সরবরাহ করা হচ্ছে এসব মাটি। এতে আবাদি জমি গভীর গর্ত ও ডোবায় পরিণত হচ্ছে। ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও গ্রামীণ সড়ক।

স্থানীয়দের প্রশ্ন, জরিমানা ও অভিযান চললেও কেন বন্ধ হচ্ছে না উর্বর কৃষিজমির মাটি কাটা। কৃষি ও পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।

উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে বলধারা ইউনিয়নে ২৭টি, চান্দহর ইউনিয়নে ১৩টি, জার্মিত্তা ইউনিয়নয় ৬টি, বায়রা ইউনিয়নয় ৬টি, চারিগ্রাম ইউনিয়নে ৩টি, ধল্লা ইউনিয়নয় ২টি এবং সদর ইউনিয়নে ১টি ইটভাটা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি। বন্ধ থাকা কয়েকটি ভাটাও নতুন নামে বা ভাড়ায় চালু রয়েছে।


সরেজমিনে বলধারা ইউনিয়নে দেখা যায়, বিস্তীর্ণ ফসলি জমি থেকে মাটি কাটায় তা গভীর খাদে পরিণত হয়েছে। 

স্থানীয়রা অভিযোগ করেন, একটি সিন্ডিকেটের মাধ্যমে রাতের আঁধারে টপসয়েল কাটা হচ্ছে। এতে পাশের জমি ভেঙে পড়ছে এবং কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন।

জার্মিত্তা ও চান্দহর ইউনিয়নেও একাধিক ভাটার জন্য স্থানীয় কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে। রাতের বেলায় ট্রাকে মাটি পরিবহনের কারণে গ্রামীণ সড়ক ভেঙে পড়ছে বলেও অভিযোগ রয়েছে।

উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. ইলিয়াস খান বলেন, অধিকাংশ ভাটা ভাড়ায় পরিচালিত হয় এবং অন্তত চারটি ভাটা অবৈধ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল বাশার চৌধুরী জানান, এ উপজেলায় কোনো ইটভাটাই বিধিসম্মত নয় এবং কৃষি বিভাগের মতামত নেওয়া হয় না।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন, চলতি মৌসুমে টপসয়েল কাটার অভিযোগে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা এবং তিনটি ভেকু অকার্যকর করা হয়েছে। অভিযোগ পেলেই অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   সিংগাইর  ফসলি  কৃষিজমি  উর্বর  মাটি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: