নড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

সারাদেশ

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক রাজমিস্ত্রি যুবককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার

2026-07-19T10:10:10+00:00
2026-07-19T10:10:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১০:১০ এএম 
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সংগৃহীত ছবি
নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক রাজমিস্ত্রি যুবককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত আলিনুর ফকির কুমড়ডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতে আলিনুর কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার পাশে অবস্থান করছিলেন। ওই সময় একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের দেখা মিললে আলিনুর তার কাছে নিজের পাওনা টাকা চান। 

টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুরের সঙ্গে রাজিবের তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজিব ধারালো ছুরি দিয়ে আলিনুরের পেটে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

স্থানীয় লোকজন রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় আলিনুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতালে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাজিব শেখ এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। 


লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, খবর পাওয়ার পরপরই হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   নড়াইল  পাওনা টাকা  যুবক  ছুরিকাঘাত  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: