অনেক দিন পর দীপা-রিচি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দীর্ঘ সাত বছর পর একসঙ্গে অভিনয় করলেন অভিনেত্রী দীপা খন্দকার ও রিচি সোলায়মান। ইফফাত আরেফিন মাহমুদ রচিত ও চয়নিকা চৌধুরী

2026-02-23T22:21:28+00:00
2026-02-23T22:22:02+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
অনেক দিন পর দীপা-রিচি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২১ পিএম  আপডেট: ২৩.০২.২০২৬ ১০:২২ পিএম
‘ভালোবাসার অন্য নাম তুমি’ নাটকের দৃশ্যে অভিনেত্রী দীপা খন্দকার ও রিচি সোলায়মান। সংগৃহীত ছবি
দীর্ঘ সাত বছর পর একসঙ্গে অভিনয় করলেন অভিনেত্রী দীপা খন্দকার ও রিচি সোলায়মান। ইফফাত আরেফিন মাহমুদ রচিত ও চয়নিকা চৌধুরী পরিচালিত ‘ভালোবাসার অন্য নাম তুমি’ নাটকে দেখা যাবে তাদের। সম্প্রতি উত্তরাসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হয়েছে। 

নাটকটি প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, গল্পের প্রয়োজনে দীপা ও রিচিকে প্রয়োজন ছিল। দুটি চরিত্র এমন, যেগুলোর জন্য তাদের দুজনকেই উপযুক্ত মনে হয়েছে। তাদের সঙ্গে আমার বোঝাপড়া দীর্ঘদিনের। একটি ভালো কাজের জন্য শিল্পী-পরিচালকের পারস্পরিক আস্থা খুব গুরুত্বপূর্ণ। 


দীপা খন্দকার বলেন, ‘আমার আর রিচির খুব বেশি নাটকে একসঙ্গে কাজ করা হয়নি। সর্বশেষ নাটকটিও ছিল চয়নিকা দিদির পরিচালনায়। সাত বছর আগে সেটির শুটিং হয়েছিল। লম্বা সময় পর আবার দুজনের একসঙ্গে কাজ করা। আমাদের প্রজন্মের সমসাময়িক ও জ্যেষ্ঠ শিল্পীদের এক ধরনের পুনর্মিলন ঘটেছে এই নাটকের টিমে। কাজের ফাঁকে গল্প-আড্ডায় দারুণ সময় কেটেছে। নাটকটি প্রেমের গল্পের হলেও আমাদের উপস্থাপনায় চমক রেখেছেন চয়নিকা দিদি। আশা করছি নাটকটি বেশ উপভোগ্য হবে সবার কাছে।’ 

দীপা খন্দকার ও রিচি সোলায়মান ছাড়াও এই নাটকে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও ডলি জহুর। 

দীপা খন্দকার ও রিচি সোলায়মান সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১৮ সালে বিজয় দিবসের নাটক ‘চোখের জলে’তে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   দীপা খন্দকার  রিচি সোলায়মান  নাটক  চয়নিকা চৌধুরী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: