সিরাজগঞ্জে রেস্তোরা ও মিষ্টি কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুরে একটি রেস্তোরা ও একটি মিষ্টি কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা

2026-02-24T09:07:29+00:00
2026-02-24T09:07:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জে রেস্তোরা ও মিষ্টি কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৭ এএম 
সিরাজগঞ্জে রেস্তোরা ও মিষ্টি কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুরে একটি রেস্তোরা ও একটি মিষ্টি কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মেঘাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাজিপুরের সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া।


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার মেঘাই বাজারে শান্তনা হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবশে খাদ্য উৎপাদন ও ফ্রিজে লেবেলহীন খাদ্যপণ্য মজুদের অভিযোগে ৩০ হাজার একই সঙ্গে জাহাঙ্গীর মিষ্টান্ন ভান্ডার ও দই ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেলে ভাজাপোড়ার অভিযোগে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় উপজেলা খাদ্য অফিসার আতিকুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   সিরাজগঞ্জ  রেস্তোরা  মিষ্টি কারখানা  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: