স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও এক হাজার ২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বরাত দিয়ে বলা হয়েছে, ‘বিগত ১৭ বছর ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত এই মামলা গুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। ফলে ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।’
এর আগে গত রোববারও মন্ত্রণালয় ১ হাজার ৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়। এই ধরনের মামলাগুলো মূলত বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানি ও ভিন্নমত দমনের উদ্দেশ্যে ব্যবহার করা হতো।
আরও পড়ুন
গত ৮ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয় জানিয়েছিল, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এতে প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।
এবারের পদক্ষেপের মাধ্যমে অতীতের রাজনৈতিক হয়রানি অনেকাংশে শিথিল হচ্ছে, যা রাজনৈতিক সহনশীলতা ও বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এএডি/