‘প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রবাসীদের মরদেহ দ্রুত ও বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ

2026-02-24T14:24:38+00:00
2026-02-24T15:04:00+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
জাতীয়
‘প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৪ পিএম  আপডেট: ২৪.০২.২০২৬ ৩:০৪ পিএম
প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
প্রবাসীদের মরদেহ দ্রুত ও বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের দুটি নতুন ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

প্রতিমন্ত্রী জানান, এর আগে তিনটি গাড়ি চলছিল। নতুন দুইটি যুক্ত হওয়ায় মোট পাঁচটি অ্যাম্বুলেন্স প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ে পরিবারের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে।

প্রবাসীদের মরদেহ দেশে আসার সঙ্গে সঙ্গে পরিবারকে ৩০-৩৫ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া যারা প্রবাসে যাওয়ার আগে বিএমইটি (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো)-তে রেজিস্ট্রেশন করেন, তাদের ১৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়।
আরও পড়ুন

প্রতিমন্ত্রী নুরুল হক নুর আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী পরিবারগুলোকে তাদের প্রিয়জনের মরদেহ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আর্থিক ও মানসিক সহায়তা নিশ্চিত করা হবে।

এ পদক্ষেপকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মানবিক ও প্রয়োজনীয় সেবা সম্প্রসারণের অংশ হিসেবে মূল্যায়ন করছে।

এএডি/


  বিষয়:   প্রবাসী  মরদেহ  বিনা খরচ  দেশ  উদ্যোগ  প্রতিমন্ত্রী  নুরুল হক নুর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: