চট্টগ্রামে বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যু, তদন্তে ২ কমিটি

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় হালিমা মঞ্জিলে বিস্ফোরণে দগ্ধ নয়জনের মধ্যে তিনজনের মৃত্যুর ঘটনায়পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (২৪

2026-02-24T21:49:16+00:00
2026-02-24T21:49:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যু, তদন্তে ২ কমিটি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৯ পিএম  আপডেট: ২৪.০২.২০২৬ ৯:৪৯ পিএম
দুর্ঘটনাকবলিত বাসার চিত্র। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় হালিমা মঞ্জিলে বিস্ফোরণে দগ্ধ নয়জনের মধ্যে তিনজনের মৃত্যুর ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এসব তদন্ত কমিটি গঠন করা হয়। 

কেজিডিসিএলের কর্মকর্তারা জানান, হালিশহরে ভবনে দুর্ঘটনায় ৯ জন দগ্ধের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ৯ জন দগ্ধ হওয়ার ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও একটি কমিটি করা হয়েছে। কমিটি দ্রুত প্রতিবেদন দাখিল করবে। 


প্রসঙ্গত, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে হালিশহরে হালিমা মঞ্জিলের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনায় ৯ জন দগ্ধ হয়েছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাতেই তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে সোমবার সন্ধ্যায় মারা যান নুরজাহান আক্তার রানী।

আজ মঙ্গলবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রানীর ছেলে শাওন (১৬)। সবশেষ বেলা ১২টার দিকে অবস্থায় মারা যান সামির আহমেদ সুমন (৪০)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সাংবাদিকদের বলেন, সামিরের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালীও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। বেলা ১২ টার দিকে সামির মারা যায়।

এছাড়া ঢাকার বার্ন ইনস্টিটিউটে বর্তমানে চিকিৎসাধীন অন্যদেরও অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।


এফআর


  বিষয়:   চট্টগ্রাম  বিস্ফোরণ  দগ্ধ  মৃত্যু  তদন্ত  কমিটি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: