আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস ফের চালু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফের ভারত-বাংলাদেশ বাস সার্ভিস চালু হয়েছে। পরীক্ষামূলকভাবে শনিবার (২১ ফেব্রুয়ারি) ত্রিপুরার আগরতলার কৃষ্ণনগরের বাস ডিপো থেকে ঢাকার উদ্দেশে একটি বাস

2026-02-25T06:46:29+00:00
2026-02-25T06:46:39+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস ফের চালু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৬ এএম  আপডেট: ২৫.০২.২০২৬ ৬:৪৬ এএম
সংগৃহীত ছবি
ফের ভারত-বাংলাদেশ বাস সার্ভিস চালু হয়েছে। পরীক্ষামূলকভাবে শনিবার (২১ ফেব্রুয়ারি) ত্রিপুরার আগরতলার কৃষ্ণনগরের বাস ডিপো থেকে ঢাকার উদ্দেশে একটি বাস রওয়ানা দেয়।

এরপর এটি কলকাতায় যায়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একইভাবে এই সার্ভিস চালু করা হয়।
 
আপাতত দু-তিন দিন এরকম পরীক্ষামূলক যাত্রা চলবে। পরে পরিস্থিতি স্থিতিশীল হলে সপ্তাহে তিনদিন করে এই বাস চলবে বলে জানিয়েছেন আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিসের জিএম ওয়ারিছ আলম ডিএস।

আগেও কলকাতা-আগরতলার বাস পরিষেবা চালু ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে সাময়িকভাবে এই সেবা বন্ধ রাখা হয়েছিল। সম্প্রতি বাংলাদেশে নির্বাচনের পর রাজনৈতিক অস্থিরতা কমেছে।
 
ত্রিপুরার আন্তর্জাতিক বাস অপারেটর সংস্থার ম্যানেজার মনোরঞ্জন দেবনাথ জানিয়েছেন, ভিসাসংক্রান্ত জটিলতাসহ অনিবার্য কিছু কারণে এই বাস সার্ভিস বন্ধ রাখা হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ফের বাস সেবা চালু করা হয়েছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বাংলাদেশের নতুন সরকার গঠন হওয়ার পরে অনিশ্চয়তা কেটে গেছে, এটি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটি ভালো লক্ষণ। আশা করি অন্য যে সব সমস্যা আছে তারও সমাধান হবে।

এই বাস সেবা চালু হওয়ার কারণে যাত্রীরাও বেশ খুশি। 

সময়ের আলো/এআর


  বিষয়:   আগরতলা  ঢাকা  কলকাতা  বাস 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: