নিজেই ঝাড়ু দিলেন এমপি সালেহী

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের উলিপুরে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন কুড়িগ্রাম ৩ উলিপুর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে

2026-02-25T10:41:53+00:00
2026-02-25T10:41:53+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
নিজেই ঝাড়ু দিলেন এমপি সালেহী
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪১ এএম   (ভিজিট : ১৪৪)
সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের উলিপুরে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন কুড়িগ্রাম ৩ উলিপুর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মসজিদুল হুদার সামনে থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শহিদ মিনার চত্বর, থানার মোড়, গুনাইগাছ মোড়সহ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনের অংশ হিসেবে এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

‎স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, বাথরুম, অপারেশন থিয়েটার, প্রসূতি বিভাগসহ জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর জেলা অর্থ সম্পাদক জহুরুল হক, উপজেলা ভারপ্রাপ্ত আমীর এডভোকেট কামাল কবির লিটন, সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুর রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পরিচ্ছন্নতাকর্মীরা।
‎এ সময় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য উলিপুর গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি নাগরিকদের নিজ নিজ বাসা-বাড়ি, প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। একই সঙ্গে দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সময়ের আলো/জোই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: