বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন নিয়ে অর্থমন্ত্রীর ব্যাখ্য

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নতুন সরকারের অগ্রাধিকারের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।আজ (বুধবার) সচিবালয়ে নিজ

2026-02-25T19:32:11+00:00
2026-02-25T19:32:11+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন নিয়ে অর্থমন্ত্রীর ব্যাখ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩২ পিএম 
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি
নতুন সরকারের অগ্রাধিকারের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

আজ (বুধবার) সচিবালয়ে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন হয়নি, আরও অনেক জায়গায় হয়েছে।’

আমীর খসরু আরো বলেন, ‘নতুন সরকারের অগ্রাধিকার রয়েছে। সরকারের প্রোগ্রাম, প্রস্তুতি, চিন্তা ও ভাবনার সঙ্গে সমন্বয় করে বাস্তবায়নের জন্য যেখানে প্রয়োজন, সেখানে পরিবর্তন আনা হবে। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজন হলে সামনে আরো হবে। এটি খুবই স্বাভাবিক বিষয়।’

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে আজ মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। বিকাল সাড়ে তিনটার দিকে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

/এমএইচআর 


  বিষয়:   বাংলাদেশ ব্যাংক  গভর্নর  অর্থমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: