মাঠে বিয়ের প্রস্তাব দিয়ে ভাইরাল ফুটবলার, তিন দিনেই বিচ্ছেদ

সময়ের আলো ডেস্ক

খেলা

গ্যালারিভর্তি দর্শক, জয়ের উল্লাস আর তার মাঝেই হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব- ফুটবল মাঠে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না।

2026-02-26T13:13:24+00:00
2026-02-26T13:13:24+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
মাঠে বিয়ের প্রস্তাব দিয়ে ভাইরাল ফুটবলার, তিন দিনেই বিচ্ছেদ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৩ পিএম 
মাঠে বিয়ের প্রস্তাব দিয়ে ভাইরাল ফুটবলার। ছবি : বিবিসি
গ্যালারিভর্তি দর্শক, জয়ের উল্লাস আর তার মাঝেই হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব- ফুটবল মাঠে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। কিন্তু সেই রূপকথার মুহূর্তই শেষ পর্যন্ত পরিণত হলো বাস্তবের বিচ্ছেদে। মাত্র তিন দিনের ব্যবধানে ভেঙে গেল ভাইরাল হওয়া সেই বাগদান।

ঘটনাটি ঘটেছে গুয়াতেমালায়। দেশটির শীর্ষ ক্লাব জেলাজু এমসির ফুটবলার ডেরিকসন কুইরোস গত সপ্তাহে ৪-২ গোলে মারকুইনসে-কে হারানোর পর মাঠেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন।

মারিও কাম্পোসেকো স্টেডিয়ামে দর্শকদের সামনে হাঁটু গেড়ে আংটি পরিয়ে দেন কুইরোস। প্রেমিকা সম্মতি দিলে গ্যালারি জুড়ে ওঠে করতালি। মুহূর্তেই ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের পোস্টে কুইরোস লেখেন, ‘আমার জীবনসঙ্গী, আমি তোমাকে খুব ভালোবাসি।’
আরও পড়ুন

কিন্তু রোমান্টিক অধ্যায়টি টিকল মাত্র তিন দিন। ইনস্টাগ্রাম স্টোরিতে কুইরোস জানান, তাদের বাগদান শেষ হয়েছে। মেক্সিকান সংবাদমাধ্যম লাটিনাসের উদ্ধৃতি দিয়ে তিনি লেখেন, সম্পর্কের ইতি টানা কঠিন হলেও তিনি বিষয়টি পরিপক্বতার সঙ্গে সামলাতে চান।

তিনি আরও জানান, সাবেক সঙ্গীর বিরুদ্ধে কোনো মন্তব্য করবেন না এবং বিস্তারিত প্রকাশেও আগ্রহী নন। আপাতত ক্যারিয়ার ও দলের প্রতি মনোযোগ দিতেই চান তিনি।

অন্যদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোব জানিয়েছে, কুইরোসের সাবেক বাগদত্তাও সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েছেন- ‘শেষ পর্যন্ত নীরবতাই সবচেয়ে ভালো উত্তর।’

মাঠের আলোয় শুরু হওয়া ভালোবাসার গল্প শেষ পর্যন্ত সামাজিক মাধ্যমের এক সংক্ষিপ্ত ঘোষণায় সমাপ্তি পেল। ফুটবলের নাটকীয়তা যে কখনো কখনো ব্যক্তিগত জীবনেও ছাপ ফেলে- এই ঘটনাই তার সাম্প্রতিক উদাহরণ।

এএডি/


  বিষয়:   মাঠ  বিয়ে  ফুটবলার  বিচ্ছেদ  খেলা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: