শুটিংয়ে যেভাবে বারবার মৃত্যুর মুখ থেকে ফিরলেন সালমান খান

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউডের ‘সুলতান’ সালমান খান মানেই পর্দায় বিধ্বংসী অ্যাকশন আর টানটান উত্তেজনা। তবে এই গ্ল্যামারের আড়ালে লুকিয়ে আছে অসংখ্য ক্ষত আর

2026-02-26T16:30:50+00:00
2026-02-26T16:30:50+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
শুটিংয়ে যেভাবে বারবার মৃত্যুর মুখ থেকে ফিরলেন সালমান খান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম 
সালমান খান। সংগৃহীত ছবি
বলিউডের ‘সুলতান’ সালমান খান মানেই পর্দায় বিধ্বংসী অ্যাকশন আর টানটান উত্তেজনা। তবে এই গ্ল্যামারের আড়ালে লুকিয়ে আছে অসংখ্য ক্ষত আর সাহসিকতার গল্প। 

নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে বেশ কয়েকবার শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন ভাইজান, যার মধ্যে ২০১৭ সালের ‘টাইগার জিন্দা হ্যায়’-এর স্মৃতি আজও ভক্তদের শিউরে দেয়।

অস্ট্রিয়ার হাড়কাঁপানো ঠান্ডায় বরফাচ্ছন্ন পাহাড়ে চলছিল দৃশ্যধারণ। একটি শ্বাসরুদ্ধকর দৃশ্যে প্রায় ৩০ ফুট উঁচু থেকে লাফ দেওয়ার কথা ছিল সালমানের। নিরাপত্তা ব্যবস্থা থাকলেও বাদ সাধে প্রকৃতি। তীব্র শীত আর পিচ্ছিল বরফের কারণে ল্যান্ডিংয়ের সময় সামান্য গড়বড় হয়ে যায়, আর তাতেই পায়ে মারাত্মক চোট পান তিনি। কিন্তু নিজের কষ্ট চেপে রেখে কাজ শেষ করাই যেন তার নেশা।


সম্প্রতি লাদাখের দুর্গম বরফে ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার শুটিংয়েও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কোনো ‘বডি ডাবল’ বা স্ট্যান্টম্যান ব্যবহার না করে নিজেই ফাইট সিকুয়েন্স করতে গিয়ে আবার দুর্ঘটনার শিকার হন তিনি। 

এই গুরুতর চোটের মধ্যেই যখন তিনি ক্যামেরার সামনে দাঁড়ান, তখন তার সেই শারীরিক কষ্টই যেন পর্দায় এক অন্যরকম আবেগঘন আবহ তৈরি করেছিল। সালমানের এই অদম্য জেদ আর পেশাদারিত্বই তাকে কোটি ভক্তের হৃদয়ে ‘আসল টাইগার’ হিসেবে টিকিয়ে রেখেছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   শুটিং  মৃত্যু  সিনেমা  সালমান  খান 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: