পুলিশ সার্জেন্টের ১৮০ পদে দ্রুত নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের শূন্যতা পূরণে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার। তিনি বলেছেন,সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ

2026-02-26T17:26:42+00:00
2026-02-26T17:26:42+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
জাতীয়
পুলিশ সার্জেন্টের ১৮০ পদে দ্রুত নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৬ পিএম   (ভিজিট : ১২৭)
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের শূন্যতা পূরণে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার। তিনি বলেছেন, সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে আমরা সারাদেশের জেলা পর্যায়ের আইনশৃঙ্খলা কমিটিগুলো পুনর্গঠন করার জন্য একটা পত্র জারি করেছি, সেটা জেলা পর্যায়ে যাবে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটিরও কমিটি পুনর্গঠন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আজকে পুলিশ সার্জন নিয়োগের জন্য আমরা নির্দেশ দিয়েছি। সেগুলো আগের শূন্য পদ সেটা খুব শীঘ্রই নিয়োগ করা হবে। যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে এর বাইরে আরও আমরা জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি যেগুলো আমরা অর্থমন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে খুব শিগ্‌গির আমরা প্ল্যান করছি।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, দ্রুততার সাথে আমরা আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেব। এর বাইরে সাব ইন্সপেক্টর এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এসপি নিয়োগের আমরা উদ্যোগ নেব সেটা পরে যথাসময় জানাবো।

পুলিশের পোশাক পরিবর্তনের একটা দাবি ছিলো সে বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যখন সিদ্ধান্ত নেবো তখন আপনাদের জানিয়ে দেয়া হবে।

/এমএইচআর 


  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  পুলিশ  নিয়োগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: