আমাদের দেশে প্রচুর ভুয়া মামলা হয়, সাকিবের প্রসঙ্গে পাইলট

সময়ের আলো ডেস্ক

খেলা

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য সাকিব আল হাসান ২০২৪ সালে সবশেষ বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন। এরপর আর

2026-02-26T17:50:56+00:00
2026-02-26T17:50:56+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
আমাদের দেশে প্রচুর ভুয়া মামলা হয়, সাকিবের প্রসঙ্গে পাইলট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম 
সাকিব আল হাসান এবং খালেদ মাসুদ পাইলট। ছবি : সংগৃহীত
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য সাকিব আল হাসান ২০২৪ সালে সবশেষ বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন। এরপর আর লাল সবুজের জার্সিতে মাঠে নামা হয়নি। 

এমনকি মামলা থাকার কারণে দেশের মাটিতেও আসেননি সাকিব। যদিও একবার দেশে ফেরার চেষ্টায় দুবাই পর্যন্ত এসে আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় তাকে।

১২ ফেব্রুয়ারির ভোটে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে আবারও সাকিবের দেশে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে। 

আজ (বৃহস্পতিবার) বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট গণমাধ্যমকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খালেদ মাসুদ পাইলট হিসেবে বলতে পারি, আমি সাকিবের বড় ভক্ত। আমি সবসময় মনে করি মানুষ মাত্রই ভুল। সে হয়তো খেলা অবস্থায় কোনো একটা (রাজনৈতিক) দলের সঙ্গে জড়িত হয়েছিল, হয়তো সে ছয় মাসের জন্য একটা ভুল করেছিল। কিন্তু আমি মনে করি যেকোনো খেলোয়াড়েরই যখন সে জাতীয় দলে খেলবে, তার কোনো রাজনীতির সঙ্গে জড়িত থাকা উচিত না।’

তিনি বুলেন, ‘যে খেলোয়াড়রা জাতীয় দলের সঙ্গে যখন জড়িত থাকে, তখন সমস্ত মানুষের আবেগ থাকে ঐ জাতীয় দল ও জাতীয় দলের খেলোয়াড়ের প্রতি। যখনই আপনি কোনো একটা দলের সঙ্গে জড়াবেন। তখন কিন্তু এটা ভাগাভাগি হয়ে যায়। তো জাতীয় দলে যখন খেলবেন, তখন রাজনৈতিক দলের সঙ্গে না থাকাই ভালো।’

সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার প্রসঙ্গে পাইলট বলেন, ‘আমার কাছে মনে হয়, সে ভুল করে ফেলেছে। আসলে মানুষ মাত্রই ভুল। মামলার ব্যাপারে আমি যতদূর জানি তাকে একটা মার্ডার মামলায় আসামি করা হয়েছে। আমাদের দেশে প্রচুর ভুয়া মামলা হয়। কিন্তু আমি বলব যে, একজন রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা সন্দিহান মনে হয়।’

পাইলট মনে করেন অভিযোগের বিষয়টি সরকারিভাবে পরিষ্কার হওয়া দরকার, ‘তার জন্য সরকারের দায়িত্ব হওয়া উচিত যে, এই মামলার একটা সঠিক সমাধান হওয়া। আর ঐ ব্যক্তি কোন ভিত্তিতে সাকিবের বিরুদ্ধে মামলা করেছিলেন, তার তদন্ত করা। হয়তো রাজনৈতিক মামলা আলাদা কিন্তু তার নামে যেটা হয়েছে, আমি মনে করি যে ব্যক্তি ভুল মামলা করেছে।’

/এমএইচআর 


  বিষয়:   সাকিব  পাইলট  মামলা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: