কক্সবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ ৬ জন চমেকে ভর্তি, ৩ জন আইসিইউতে

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

কক্সবাজারের কলাতলী এলাকায় এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে

2026-02-26T17:53:22+00:00
2026-02-26T17:53:56+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
কক্সবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ ৬ জন চমেকে ভর্তি, ৩ জন আইসিইউতে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম  আপডেট: ২৬.০২.২০২৬ ৫:৫৩ পিএম  (ভিজিট : ৯৪)
সংগৃহীত ছবি
কক্সবাজারের কলাতলী এলাকায় এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাতে তাদের কক্সবাজার থেকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার ভোরে চমেকের বার্ন ইউনিটে তাদের চিকিৎসা শুরু হয়। এ সময় অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমদ বলেন, কক্সবাজার থেকে দগ্ধ ছয়জনকে বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে আইসিইউতে নেয়া হয়েছে। আহতদের শরীরের ২০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। অনেকের শ্বাসতন্ত্র ক্ষতি হয়েছে। দগ্ধ সবাই শঙ্কামুক্ত নন। 

এর আগে বুধবার রাতে কক্সবাজারের কলাতলী এলাকায় নবনির্মিত ওই গ্যাস স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৫ জন দগ্ধ হয়। এদের মধ্যে ছয়জনকে রাতেই চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়।


চমেকে ভর্তি ছয়জন হলেন আবদুর রহিম (৩২), সিরাজ (৩০), আবু তাহের (৪০), আবুল কাওসার (২৭), সাকিব (৩০) ও মোতাহের (৪৫)।

তাদের মধ্যে আবু তাহেরের ৯০ শতাংশ পুড়ে গেছে। অন্যদের মধ্যে রহিমের ৫০ শতাংশ, সিরাজের ৪০ শতাংশ, কাওসারের ২০ শতাংশ, সাকিবের ৩০ শতাংশ এবং মোতাহারের ২০ শতাংশ পুড়ে গেছে। 

চমেকের আইসিইউ বিভাগের প্রধান ডা. হারুন উর রশিদ বলেন, বেশি দগ্ধ তিনজনকে নেয়া হয়েছে আইসিইউতে। তারা হলেন আবু তাহের, আবদুর রহিম ও মোহাম্মদ সিরাজ।

সময়ের আলো/আআ



  বিষয়:   কক্সবাজার  অগ্নিকাণ্ড  দগ্ধ  চমেক  ভর্তি  আইসিইউ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: