সময়মত অফিসে না আসলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতির বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক

2026-02-26T20:28:33+00:00
2026-02-26T20:28:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সময়মত অফিসে না আসলে কঠোর ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৮ পিএম 
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ছবি : সংগৃহীত
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতির বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হলে প্রচলিত আইন ও বিধি মোতাবেক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি ইতোমধ্যে প্রশাসনের সকল স্তরে অবগত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

​প্রশাসনিক এই কড়াকড়ির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়নিষ্ঠার উদাহরণ টেনে সচিব জানান, প্রধানমন্ত্রী স্বয়ং প্রতিদিন সকাল ৯টার আগেই নিজ কার্যালয়ে উপস্থিত হন। এমনকি জনদুর্ভোগ কমানো এবং যানজট এড়ানোর লক্ষ্যে তিনি অনেক সময় প্রটোকল ছাড়াই খুব ভোরে সচিবালয়ে চলে আসেন। প্রধানমন্ত্রীর এই নিয়মানুবর্তিতা কর্মকর্তাদের মধ্যে সময়ের সচেতনতা বৃদ্ধিতে একটি ইতিবাচক প্রভাব ও চাপ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।


​সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিয়মিত অফিস করা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব অফিস রয়েছে এবং তিনি তার সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো দিন সেখানে অফিস করতে পারেন। 

এছাড়া প্রশাসনের রদবদল বা পরিবর্তন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী পরিবর্তন একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া, যা সময় হলেই দৃশ্যমান হবে। তিনি আরও জানান, এখন থেকে প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   সরকারি  কর্মকর্তা  কর্মচারী  মন্ত্রিপরিষদ  সচিব  নাসিমুল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: