শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা জব্দ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)

2026-02-27T23:04:30+00:00
2026-02-27T23:04:30+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৪ পিএম 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কাস্টমস গোয়েন্দা বিভাগ। ব্যাংককগামী বিএস-২১৭ ফ্লাইটের যাত্রী রফিকুল ইসলামের লাগেজ থেকে ওই মুদ্রা জব্দ করা হয়। 

জব্দকৃত মুদ্রার মধ্যে রয়েছে ৪ লাখ ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল; ২৪ হাজার ইউরো; ৩০ হাজার ৫০ পাউন্ড এবং ৭ হাজার ৮৪১ থাই বাথ। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৪০ টাকা।


এছাড়া আল আমিন মোল্লা নামের অপর এক যাত্রীর লাগেজ থেকে ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল ও ২ হাজার ১১০ থাই বাথ জব্দ করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা।

বহির্গামী দুই যাত্রীর কাছ থেকে সর্বমোট ৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   শাহজালাল  বৈদেশিক মুদ্রা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: