রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ, ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর নারিন্দায় এসির কম্প্রেশার মেশিন থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩ জনের মধ্যে সেলিম ব্যাপারী (২৫) নামে এক ব্যাক্তি চিকিৎসাধীন

2026-02-27T23:17:13+00:00
2026-02-27T23:17:13+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ, ১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ পিএম 
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
রাজধানীর নারিন্দায় এসির কম্প্রেশার মেশিন থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩ জনের মধ্যে সেলিম ব্যাপারী (২৫) নামে এক ব্যাক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। 

Advertisement
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সেলিমের শ্বাসনালীসহ শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। 


তিনি আরও জানান, সেলিমের বাবা মুক্তার ব্যাপারী (৫৫) শরীরের ২২ শতাংশ ও মা সেলিনা বেগম (৪৬) ২০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছে। 

এরআগে, বৃহস্পতিবার দিবাগত রাতে নারিন্দার ৫তলা একটি বাড়ির ৩য় তলায় মজুত করে রাখা এসির কম্প্রেশার থেকে বিস্ফোরণ ঘটে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   রাজধানী  এসি বিস্ফোরণ  দগ্ধ  মৃত্যু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: