জামিনের একদিন পর আবার গ্রেফতার আইভী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী আবারও নতুন এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছেন। একাধিক মামলায় জামিন পাওয়ার

2026-02-28T01:42:40+00:00
2026-02-28T01:47:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জামিনের একদিন পর আবার গ্রেফতার আইভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪২ এএম  আপডেট: ২৮.০২.২০২৬ ১:৪৭ এএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী আবারও নতুন এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছেন। একাধিক মামলায় জামিন পাওয়ার মাত্র একদিন পর সিদ্ধিরগঞ্জ থানার আরেকটি মামলায় আদালতের মাধ্যমে তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি জানান, আইভী বর্তমানে কারাগারে থাকায় আদালতের নির্দেশ অনুসারে নতুন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানার ৪১ নম্বর হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি দায়ের হয় ২০২৪ সালের ৩০ জুলাই। কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগ আনেন।
আরও পড়ুন

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতায় আগুনে পুড়ে মারা যান সেলিম মণ্ডল। ঘটনার তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ। তদন্তে আইভীর সম্পৃক্ততার অভিযোগ পাওয়ায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেড-এর একটি ভবনের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ভবনে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করছিলেন সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক। আগুনে পুড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এর আগের দিন ফতুল্লা ও সদর মডেল থানায় দায়ের হওয়া একাধিক হত্যা ও হামলার মামলায় আইভী জামিন পান। এর মধ্যে ছিল বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা, পারভেজ হত্যা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলা।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোরে দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে প্রথম গ্রেফতার করা হয়। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত বছরের নভেম্বর মাসে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দিলেও পরবর্তীতে আরও কয়েকটি মামলায় পুনরায় গ্রেফতার দেখানো হয়।

এএডি/


  বিষয়:   নারায়ণগঞ্জ  সিটি করপোরেশন  সাবেক  মেয়র  সেলিনা হায়াৎ আইভী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: