নিজের পিস্তলের গুলিতে পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নাটোর পুলিশ লাইন্সে কর্মরত এক উপ-পরিদর্শক (এসআই) ব্যক্তিগত অস্ত্রের গুলিতে আহত হওয়ার ঘটনা ঘটেছে।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দায়িত্ব পালন শেষে

2026-02-28T04:19:47+00:00
2026-02-28T04:19:47+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
নিজের পিস্তলের গুলিতে পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৯ এএম 
এসআই দেওয়ান মামুন। ছবি : সংগৃহীত
নাটোর পুলিশ লাইন্সে কর্মরত এক উপ-পরিদর্শক (এসআই) ব্যক্তিগত অস্ত্রের গুলিতে আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পর এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তার নাম দেওয়ান মামুন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষ করে তিনি কোয়ার্টারে ফেরেন। এ সময় তার ব্যবহৃত সরকারি পিস্তল থেকে হঠাৎ গুলি বের হয়ে বাম পায়ের টাখনুতে বিদ্ধ হয়।
আরও পড়ুন

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে স্থানান্তর করা হয়। পরে অবস্থার পর্যালোচনা করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব আহত এসআইকে দেখতে বেসরকারি ক্লিনিকে যান। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে- দেওয়ান মামুনের শিশুপুত্র পিস্তলটি নিয়ে খেলছিল। এ সময় অসাবধানতাবশত গুলি ছুটে গিয়ে তার পায়ে লাগে।

পুলিশ সুপার আরও বলেন, ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানা যাবে। অস্ত্র ব্যবহারে সতর্কতা ও সংরক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এই ঘটনার পর।

এএডি/


  বিষয়:   পিস্তল  গুলি  পুলিশ  কর্মকর্তা  গুলিবিদ্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: