গ্রামীণফোন ও প্রোটন নিয়ে এলো সাশ্রয়ী ফোরজি ক্লাউড ফোন

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন ও প্রোটনের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে জিপি কো-ব্র্যান্ডেড প্রোটন জেট ফোরজি ক্লাউড ফোন।

2026-02-28T16:22:57+00:00
2026-02-28T16:22:57+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
বিবিধ
গ্রামীণফোন ও প্রোটন নিয়ে এলো সাশ্রয়ী ফোরজি ক্লাউড ফোন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২২ পিএম 
সংগৃহীত ছবি
দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন ও প্রোটনের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে জিপি কো-ব্র্যান্ডেড প্রোটন জেট ফোরজি ক্লাউড ফোন। দেশজুড়ে আরও বেশি মানুষের জন্য সাশ্রয়ী ফোরজি ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

সম্প্রতি জিপি হাউসে আয়োজিত এ ফোনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।

এ উদ্যোগটি দেশব্যাপী ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার ক্ষেত্রে গ্রামীণফোনের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল উপস্থিত ছিলেন।  

বাংলাদেশের সর্বনিম্ন মূল্যের ফোরজি ক্লাউড ফোন হিসেবে এক হাজার ৮৯৯ টাকা দামে বাজারে আসা প্রোটন জেট ফোরজি ফোনে রয়েছে বিল্ট-ইন মাইজিপি অ্যাপ। এছাড়া ক্লাউড চ্যাট অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইস ব্যবহারকারীদের সাথে ভিডিও কলিং সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ব্যবহারবান্ধব ও সহজলভ্যতার কথা বিবেচনায় তৈরি ডিভাইসটি ইন্টারনেট ব্রাউজ করা, প্রিয়জনদের সাথে সংযুক্ত থাকা এবং সহজে প্রয়োজনীয় ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করবে। 

প্রোটন জেট ফোরজি কিনলে গ্রামীণফোনের প্রত্যেক গ্রাহক পাবেন সাত দিন মেয়াদের ১ জিবি ফ্রি ইন্টারনেট। এছাড়া ছয় মাস পর্যন্ত প্রতিদিন একবার করে ২৪ টাকায় ৭ দিনের জন্য ২ জিবি ইন্টারনেট কিনতে পারবেন গ্রাহকরা। ইউএসএসডি কোড *১২১*১২৬০# ডায়াল করে বিশেষ ডাটা প্যাকগুলো গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।


গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, গ্রামীণফোনে আমরা বিশ্বাস করি, সুযোগ তৈরির জন্য সংযোগ একটি মৌলিক বিষয়। জিপি কো-ব্র্যান্ডেড প্রোটন জেট ফোরজি ক্লাউড ফোনের মাধ্যমে আমরা কোটি মানুষের জন্য ফোরজি ইন্টারনেটকে সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলছি। ডিজিটাল বৈষম্য দূর এবং আজকের সংযুক্ত বিশ্বে মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে তাদের প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা প্রদান করতে এই উদ্যোগ আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এই ডিভাইসের মাধ্যমে আমরা প্রথমবারের মতো ডিজিটাল জগতে প্রবেশকারীদের জন্য নতুন দ্বার উন্মোচন করছি, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে ডিজিটাল ইকোসিস্টেমে যুক্ত হয়ে এর সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারেন। 

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন, গ্রামীণফোনের সঙ্গে এই সহযোগিতা বাংলাদেশের মানুষের কাছে উদ্ভাবনী ও সাশ্রয়ী ডিজিটাল সমাধান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। সাশ্রয়ী প্রোটন জেট ফোরজি ক্লাউড ফোনটি আরও বেশি মানুষ বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সংযুক্তির সুফল পৌঁছানোর লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। আমরা এমন একটি উদ্যোগে যুক্ত হতে পেরে গর্বিত, যা ব্যবহারকারীদের ক্ষমতায়ন করে এবং আরও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যতের পথে জাতির অগ্রযাত্রায় অবদান রাখে।

এই উদ্যোগটি উন্নত সংযুক্তির মাধ্যমে অর্থবহ ডিজিটাল সমাধান প্রদানে গ্রামীণফোনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে, যাতে সমাজের সব স্তরের মানুষ সাশ্রয়ী ইন্টারনেট সুবিধা গ্রহণ করতে পারেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   গ্রামীণফোন  প্রোটন  সাশ্রয়ী  ফোরজি  ক্লাউড  ফোন 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: