এবার নিজেদের ভূখণ্ডে ইরানি ব্যালেস্টিক মিসাইল হামলার তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। একই সঙ্গে এই হামলার জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলাকে তাদের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত হিসেবে বর্ণনা করেছে। দোহা এই ঘটনাকে একটি ‘অগ্রহণযোগ্য উস্কানি’ বলে অভিহিত করেছে।
বিবৃতিতে কাতার আরও জানায়, এই হামলার জবাবে আন্তর্জাতিক আইন অনুযায়ী পাল্টা ব্যবস্থা নেওয়ার ‘পূর্ণ অধিকার’ তাদের রয়েছে।
জানা গেছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র কাতার ও আমিরাতের বিভিন্ন এলাকা লক্ষ্য করে আঘাত হানে, যা পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
এর আগে, সংযুক্ত আরব আমিরাতের ইরানি হামলার ঘটনাতেও তীব্র নিন্দা জানিয়েছিল কাতার।
এফআর