কাতারে জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কাতারে অবস্থানরত নাগরিকদের জন্য বিশেষ জরুরি

2026-02-28T22:27:55+00:00
2026-02-28T22:27:55+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কাতারে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৭ পিএম 
কাতারে জরুরি সতর্কতা জারি। ছবি : সংগৃহীত
ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কাতারে অবস্থানরত নাগরিকদের জন্য বিশেষ জরুরি সতর্কতা জারি করেছে দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়। 

মন্ত্রণালয় থেকে দেওয়া ওই পোস্টে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নাগরিকরা যেন অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হন। এছাড়া ঘরের জানালা এবং খোলা জায়গা থেকে দূরে থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।


বিবৃতিতে কাতার সরকার বলেছে, নিরাপত্তার স্বার্থে পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ঘরে অবস্থান করুন। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া এড়িয়ে চলুন।

উল্লেখ্য, এর আগে জার্মানিও কাতারসহ মধ্যপ্রাচ্যের ৯টি দেশে তাদের নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ইরানের পাল্টা মিসাইল হামলার পর দুবাই ও কাতারের আকাশসীমায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এফআর


  বিষয়:   কাতার  জরুরি  সতর্কতা  জারি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: