রোমাঞ্চকর ম্যাচে ৫ রানে জিতে বিদায় পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক

খেলা

৫ রানে ম্যাচ জিতেও বিদায় নিতে হলো পাকিস্তানকে। শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ২৮ রান। বোলার ছিলেন শাহিন

2026-02-28T23:36:17+00:00
2026-02-28T23:42:17+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
রোমাঞ্চকর ম্যাচে ৫ রানে জিতে বিদায় পাকিস্তানের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৬ পিএম  আপডেট: ২৮.০২.২০২৬ ১১:৪২ পিএম
সংগৃহীত ছবি
৫ রানে ম্যাচ জিতেও বিদায় নিতে হলো পাকিস্তানকে।   শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ২৮ রান। বোলার ছিলেন শাহিন আফ্রিদি, ব্যাটিংয়ে দাসুন শানাকা।

প্রথম বলে চার, এরপর টানা তিন বলে ছক্কায় ৪ বলেই ২২ রান তুলে ফেলেন শানাকা। তবে শেষ দুই বলে যখন ৬ রান দরকার—সেই সমীকরণ আর মেলাতে পারেননি শ্রীলঙ্কা অধিনায়ক। 

শাহিন দুটি ডেলিভারিই ওয়াইড ইয়র্কার করেছিলেন। এর মধ্যে শেষ বলটি ওয়াডের মার্ক ছুঁয়েই উইকেটকিপারের গেছে। 

আম্পায়ার বৈধ ডেলিভারি হিসেবে গণ্য করার পর শ্রীলঙ্কা কোচ জয়াসুরিয়াকে হতাশা প্রকাশ করতে দেখা গেছে। হতাশ ছিলেন শানাকাও। পাকিস্তানের করা ৮ উইকেটে ২১২ রান তাড়ায় শ্রীলঙ্কা থেমেছে ৬ উইকেটে ২০৭ রানে।


এর আগে শ্রীলঙ্কার রান তাড়ায় বড় একটা সময়জুড়ে অবশ্য সবার দৃষ্টি ছিল ১৪৭–এর দিকে। পাকিস্তানের সেমিফাইনালে খেলা নির্ভর করছিল শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত ৬৫ রানের জয়ে। 

১৬তম ওভারে শ্রীলঙ্কা ১৪৮ নম্বর রানটি নিতেই পাকিস্তানের শেষ চারের আশা শেষ হয়ে যায়। সুপার এইটের গ্রুপ টু থেকে সেমিফাইনাল নিশ্চিত হয় নিউজিল্যান্ডের।

 
সময়ের আরো/এআর


  বিষয়:   রোমাঞ্চকর  পাকিস্তান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: