ইসরায়েলের বিমানবাহিনী জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে তারা ইরানে ১ হাজার ২০০টির বেশি বোমা প্রয়োগ করেছে। এই খবর প্রকাশ করেছে আল-জাজিরা।
হামলার লক্ষ্যবস্তুতে ছিল ইরানের বিভিন্ন এলাকা, যার মধ্যে দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ও রয়েছে। এই হামলায় অন্তত ১৪৮ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, স্কুলে হামলায় ডজনখানেক নিরীহ শিশু নিহত হয়েছে এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই হামলার জবাব দেওয়া হবে।
হামলা ও নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
/ইউএমএইচ