খামেনির মৃত্যুতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান, করাচিতে ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর রোববার (১ মার্চ) পাকিস্তানের বিভিন্ন স্থানে বিক্ষোভ

2026-03-01T15:18:05+00:00
2026-03-01T15:19:46+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
খামেনির মৃত্যুতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান, করাচিতে ৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৩:১৮ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ৩:১৯ পিএম  (ভিজিট : ৮৫)
ভিডিও থেকে নেওয়া। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর রোববার (১ মার্চ) পাকিস্তানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়েছে। বিশেষ করে করাচি শহরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনে বিক্ষোভ চলাকালে গুলির ঘটনায় অন্তত ছয়জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। 

গতকাল শনিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর রোববার তেহরানের সরকারি গণমাধ্যম জানায়, দেশের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যু হয়েছে। একইসঙ্গে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করার কথাও জানানো হয়। 

খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের বিভিন্ন শহরে প্রতিবাদ শুরু হয়। এর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয় করাচিতে। কর্মকর্তাদের মতে, শত শত বিক্ষোভকারী মার্কিন কনস্যুলেটের দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন নিহত এবং আরও কয়েকজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। 


মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে গিলগিত-বালতিস্তান এলাকাতেও। জেলার স্কার্দু শহরে উত্তেজিত বিক্ষোভকারীরা জাতিসংঘের একটি উপ-কার্যালয়সহ কয়েকটি ভবনে আগুন দেয়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। 

স্কার্দু পুলিশের এক কর্মকর্তা জানান, জাতিসংঘের অফিস, পুলিশ সুপারের বাড়ি, একটি তথ্যপ্রযুক্তি অফিস এবং আগা খান রুরাল সাপোর্ট প্রোগ্রামের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছ। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠায় সেখানে কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংবিধানের ২৪৫ অনুচ্ছেদের অধীনে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। 

এদিকে, ইসলামাবাদের নিরাপত্তার কারণে রেড জোনে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে নাগরিকদের ওই এলাকায় না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। 

অন্যদিকে, লাহোর শহরেও যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা কনস্যুলেটের বাইরে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় নারী, শিশু, বয়স্কসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। পাশাপাশি লাহোর প্রেসক্লাবের সামনেও শত শত মানুষ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। 

সময়ের আলো/এসএ/এনএ 


  বিষয়:   খামেনির মৃত্যু  বিক্ষোভ  উত্তাল পাকিস্তান  করাচি  ৬ মৃত্যু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: